শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের চেষ্টা না করে ইবাদত ও ধর্মীয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, বরং আল্লাহর—এ কথাও উল্লেখ করেন তিনি।
মাহফিল আয়োজনের বিরোধিতা না করার কথা জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার মাহফিল আয়োজনে সহযোগিতা করতে চায়। তবে সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য না দিয়ে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য নিরপেক্ষ বক্তা আমন্ত্রণ জানানো উচিত।
তিনি বলেন, যোগ্য আলেমদের দিয়ে মাহফিল আয়োজন করা হলে সরকার স্বাগত জানাবে এবং অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




