প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সরকারের সমন্বিত পদক্ষেপে দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ২০১৯ ও ২০২১ সালে চলতি বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু বেশি ছিল।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনাবিষয়ক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে সরকারের বিভিন্ন উদ্যোগে স্বাস্থ্যসেবার প্রতি চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষের আস্থা ফিরেছে। হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসকেরা কাজ করছেন। মৃত্যুহার কমাতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচিও চলছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, দেশে দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চার মাস আগে থেকেই তথ্য সংগ্রহ করে তা পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা বিবেচনায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, হাম ও ডেঙ্গুর মতো রোগ নিয়ন্ত্রণে প্রাথমিক ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে