প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ● দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ ● দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ● আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী ● রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী ● নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী ● রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ● বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ ●

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ: প্রতিমন্ত্রী খৈয়ম

বিজ্ঞাপন
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ: প্রতিমন্ত্রী খৈয়ম
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, নারী-পুরুষের ভূমিকা নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন সম্ভব। এ জন্য স্থানীয় সরকার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী এবং শিক্ষক নেতা গাজী আহসান হাবীব।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে সমতা, অধিকার ও সচেতনতার চর্চা বাড়ানো এবং বৈষম্যহীন সমাজ গঠনে তাঁদের সক্রিয় ভূমিকা উৎসাহিত করাই এ সংলাপের লক্ষ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১১ ঘণ্টা আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১৬ ঘণ্টা আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১৬ ঘণ্টা আগে
দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে
শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট

শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট

১ দিন আগে