প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ● দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ ● দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ● আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী ● রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী ● নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী ● রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ● বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ ●
সমন জালিয়াতি ও ভুয়া বিলে অর্থ উত্তোলন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষকের বাধ্যতামূলক অবসর

বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষকের বাধ্যতামূলক অবসর
আদালতের সমন জালিয়াতি, সাক্ষ্য না দিয়েও ভুয়া বিল দাখিল এবং অবৈধভাবে বিমান ভ্রমণের বিল উত্তোলনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. দুলাল কৃষ্ণ সাহা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার আদালতের সমন ও সাক্ষ্য প্রদানের সনদ জাল করে সরকারি অর্থ উত্তোলন করতেন বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে বিমানে ভ্রমণের প্রাধিকার না থাকলেও গত ২৩ বছরে শতাধিকবার বিমান ভ্রমণের বিল দাখিল করে অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রাথমিক তদন্তে বিধিবহির্ভূতভাবে ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা উত্তোলন করে সরকারের আর্থিক ক্ষতি করার প্রমাণ পাওয়া গেছে। ভ্রমণ বিবরণী, বিল ও প্রত্যয়নপত্রে স্বাক্ষরের অসংগতিও তদন্তে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি সিলেটে সংযুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ

৮ ঘণ্টা আগে
আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী

আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী

১০ ঘণ্টা আগে
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী

১০ ঘণ্টা আগে
নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান

বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান

১১ ঘণ্টা আগে