প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ● দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ ● দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ● আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী ● রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী ● নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী ● রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ● বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ ●

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ

বিজ্ঞাপন
দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ
শারদীয় দুর্গাপূজা ও টানা পাঁচ দিনের ছুটিতে ঘরমুখী এবং ভ্রমণপ্রত্যাশী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, পাঁচ দিনের ছুটিতে দেশের বিভিন্ন পথে যাত্রীচাপ বাড়বে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজার আনন্দ ও মানুষের যাত্রা যেন কোনোভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বিশেষ বাস সার্ভিস চালু, পর্যাপ্ত ফেরি প্রস্তুত রাখা, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক সাময়িক মেরামত, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীচাপ বিবেচনায় তিন জোড়া বিশেষ ট্রেন চালু, অন্যান্য রুটে অতিরিক্ত কোচ সংযোজন এবং টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য জনসমাগম বিবেচনায় সড়ক, রেল ও নৌপথে নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বাস মালিক সমিতি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ছুটিতে মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী

আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী

৯ ঘণ্টা আগে
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী

৯ ঘণ্টা আগে
নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ ঘণ্টা আগে
বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান

বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান

১০ ঘণ্টা আগে
১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান

১০ ঘণ্টা আগে