প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হলে দ্বিপক্ষীয় আলোচনায় সমাধানের উদ্যোগ

বিজ্ঞাপন
সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হলে দ্বিপক্ষীয় আলোচনায় সমাধানের উদ্যোগ
সৌদি আরবের চলমান পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হলে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে সৌদি আরবের সঙ্গে আলোচনার জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো এবং কর্মস্থলে ফেরার সুযোগ নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, নিহতদের পরিবারকে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সৌদি আরবে আহত বাংলাদেশিদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতেও সংশ্লিষ্ট দেশগুলো সহযোগিতা করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যুদ্ধের কারণে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে অন্য দেশে চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করা হচ্ছে।

নুরুল হক নুর আশা প্রকাশ করেন, যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যের পুনর্গঠন কার্যক্রমে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। এতে বাংলাদেশি কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিমন্ত্রী প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধসংক্রান্ত ভিডিও, অডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এসব বিধিনিষেধ উপেক্ষা করে কোনো কিছু প্রকাশ করা থেকে বিরত থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

৯ ঘণ্টা আগে
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

১০ ঘণ্টা আগে
৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

১০ ঘণ্টা আগে
৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে
জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড

জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড

১২ ঘণ্টা আগে