প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন
সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচটি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, হামলার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের শ্রমকল্যাণ উইংগুলো কাজ শুরু করেছে। প্রবাসীদের সতর্ক থাকতে ও নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কোনো সমস্যায় পড়লে বাংলাদেশ মিশনের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন তাঁরা। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর তথ্য সংগ্রহ করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনিয়মের অভিযোগে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং মামলা করা হচ্ছে। ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগও যাচাই করা হচ্ছে। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভিসা যাচাই, ইমিগ্রেশন ও বিএমইটির কার্যক্রমসহ বিভিন্ন স্তর অনলাইনের আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে বন্দরে দীর্ঘদিন অব্যবহৃত শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতাল আগামী ৭ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, শিল্পকারখানায় কর্মরত নারী শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মিত প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন চালু না হওয়ায় সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী জানান, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে হোস্টেল ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। এতে এলাকার নারী শ্রমিকেরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১ দিন আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

২ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

২ দিন আগে