একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এর বাইরে ঢাকা বিভাগে ২৫০, বরিশালে ২৩১, খুলনায় ২০৬ ও রাজশাহীতে ১৬২ জনসহ অন্যান্য বিভাগে বাকি রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১৭৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ)। এছাড়া খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৩, ময়মনসিংহে ২৯, বরিশালে ২৮, রাজশাহীতে ২৩, রংপুরে ৭ এবং সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে, আগস্টে ৪৩ জন ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যুর পর অক্টোবরের প্রথম ২২ দিনেই ডেঙ্গুতে ১২৩ জনের প্রাণহানি হয়েছে।


