প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড় ● অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ●

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার (২৩ অক্টোবর) টানা তৃতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে জ্বালানি তেল।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সৌদি আরবে জ্বালানি স্থাপনা ও পরিবহনকেন্দ্রে হামলার খবর এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযান নিয়ে জল্পনা বাজারের উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনার কারণে তেলের উৎপাদন, পরিবহন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এ অঞ্চলে সংঘাত বাড়লে আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতেও চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে তেল উৎপাদনকেন্দ্র, রপ্তানি টার্মিনাল ও সমুদ্রপথে পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে নিউইয়র্ক টাইমসের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর আগামী মাসের শুরুতে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সম্ভাব্য হামলার সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন ঘটতে পারে, যার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারের দাম ও আমদানিনির্ভর অর্থনীতিতে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক

১ ঘণ্টা আগে
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
হুতিদের হামলা বৃদ্ধি

মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১১০ ডলার ছাড়াল

২৩ ঘণ্টা আগে
রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী

রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী

১ দিন আগে
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’, নেপথ্যে যা ঘটল

১ দিন আগে
বিশ্ববাজারে কমল সোনার দাম

বিশ্ববাজারে কমল সোনার দাম

২ দিন আগে