প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড় ● অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ●

অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

বিজ্ঞাপন
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান। মরদেহ উদ্ধারের ৩১ দিনের মাথায় তদন্ত শেষ করে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অভিযুক্তরা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ (হত্যা), ২০১ (আলামত নষ্ট) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত তুহিনসহ তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযোগপত্রের বিস্তারিত হাতে পাওয়ার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অভিযুক্ত দুই কিশোরের বয়স নিয়েও তাঁদের প্রশ্ন রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্জন পাহাড়ে নিয়ে যাওয়া হয়। ফোন নিতে বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে প্রধান অভিযুক্ত তুহিনের বাসা থেকে ফোনটি উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

১ সপ্তাহ আগে
হত্যা মামলায় পুনর্জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

হত্যা মামলায় পুনর্জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

১ সপ্তাহ আগে
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১ সপ্তাহ আগে
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

১ সপ্তাহ আগে
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

১ সপ্তাহ আগে
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আত্মহত্যায় প্ররোচনার মামলা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

২ সপ্তাহ আগে