প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন ● আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী ● জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন ● তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী ● নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: কৃষিমন্ত্রী ● সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন ● দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ ● নিরাপদ খাদ্য ও শস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ●

সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

বিজ্ঞাপন
সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি সরকার সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না, বরং তারা পেছনের দিকে ফিরে যাওয়ার বাহানা খুঁজছে। রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

একতরফা ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমেই চলমান সংকটের সুরাহা করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষর, আইনি ভিত্তি ও গণভোটে পাস হওয়ার পরও সরকার তা মানতে চাইছে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এনসিপির এই নেতা আরও বলেন, যেসব সংস্কার প্রস্তাবে বিএনপির কোনো আপত্তি বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল না, সেগুলোও তারা বাস্তবায়ন করছে না। পুলিশ সংস্কার কমিশন গঠন, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সংসদের স্থায়ী কমিটিতে আনুপাতিক হারে বিরোধী দল থেকে সভাপতি করার সিদ্ধান্তগুলো সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সামগ্রিকভাবে কোনো সংস্কারই যাতে বাস্তবায়িত না হয়, সরকার সেই প্রক্রিয়াই অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

২ ঘণ্টা আগে
২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

৪ ঘণ্টা আগে
গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

২২ ঘণ্টা আগে
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড, লেনদেনে সতর্কতার আহ্বান

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাকড, লেনদেনে সতর্কতার আহ্বান

১ দিন আগে
নিজের মন্ত্রণালয় রেখে অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

নিজের মন্ত্রণালয় রেখে অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত আমির

১ দিন আগে
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ও সদস্যসচিব আখতার

এনসিপির ১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ও সদস্যসচিব আখতার

২ দিন আগে