সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া এই দুই কর্মকর্তা যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।


