প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল জেলার প্রায় ৫০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার ভরসা এই হাসপাতাল। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সেবার মান আরও উন্নত করা সম্ভব। এসময় তিনি হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন এবং সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপনের নির্দেশ দেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, জনবল ও ওষুধ সংকট, পরীক্ষা-নিরীক্ষা ও খাবারের মান, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ, অবৈধ দোকান উচ্ছেদসহ নানা সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।


