মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান।
ব্রিফিংয়ে একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে। কোনো মৃত ব্যক্তির সঙ্গে এমন আচরণ সাধারণ মানুষ পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, যারা এ ধরনের অপকর্ম করে তারা সমাজে নিন্দিত হবে এবং এর কোনো সমর্থন পাবে না।


