রিজভী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতিয়ার হিসেবে যুবদল কাজ করেছে। সংগঠনটির নেতাকর্মীরা আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন, রিমান্ডে গেছেন, এমনকি অনেকে জীবনও উৎসর্গ করেছেন। এত নিপীড়নের পরও তারা গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছিয়ে যাননি।
তিনি আরও বলেন, যুবদলের বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে প্রবল একনায়কতান্ত্রিক শাসকের পতনে যুবদল ভূমিকা রেখেছে। আগামী দিনে দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পকারখানার সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে যুবদল সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


