প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ●

খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর
খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বিশেষ অতিথি ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও জীবনমান উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুদামের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অবকাঠামো নির্মাণে তাৎক্ষণিক চাহিদার পাশাপাশি আগামী ১০ থেকে ১৫ বছরের প্রয়োজন বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, খাদ্য গুদামের নকশায় পর্যাপ্ত বায়ু চলাচল, খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। খাদ্যশস্যের উৎপাদন বেশি—এমন অঞ্চলে সংরক্ষণ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিদ্যমান গুদাম সংস্কার ও নতুন স্থাপনা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় ভবিষ্যৎ খাদ্যসংকট মোকাবিলায় পর্যাপ্ত মজুত গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও সুষ্ঠু বিতরণব্যবস্থা খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। সংরক্ষণ সক্ষমতা বাড়াতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকারি স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। খাদ্য অধিদপ্তরের অবকাঠামো উন্নয়নে গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানো ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণে ড্যাশবোর্ডভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দুই অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে খাদ্য গুদাম নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। এতে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়ার পাশাপাশি অপচয় কমবে এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদার হবে।

বক্তব্য পর্ব শেষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং খাদ্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

৩৩ মিনিট আগে
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

৩ ঘণ্টা আগে
আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তাহসিফের মৃত্যু

ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ

৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

৩ ঘণ্টা আগে