প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর ● শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ●

খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা

বিজ্ঞাপন
খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা
দেশের খাদ্য নিরাপত্তা প্রশাসনকে শক্তিশালী করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর সঙ্গে জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে খাদ্যের মান পরীক্ষা নিশ্চিতে দেশের ৬৪ জেলায় পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা চান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​বৈঠকে জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো খাদ্য নিরাপত্তায় সমন্বিত আইনি কাঠামো ও সব ব্যবসায়ীর জন্য একক লাইসেন্সিং ব্যবস্থা চালুর সুপারিশ করেন। এ ছাড়া তিনি জানান, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে জাইকা ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আন্তর্জাতিক মানের তিনটি ল্যাব স্থাপন করছে। সেই সঙ্গে জেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা পরিদর্শকের সংখ্যা বাড়ানো এবং তাঁদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন জাইকা প্রতিনিধি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর

খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

৪ ঘণ্টা আগে
আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে
ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তাহসিফের মৃত্যু

ময়নাতদন্ত ছাড়া মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ

৫ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

৫ ঘণ্টা আগে