ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি কেবল ডিসেম্বরকেন্দ্রিক নয়। যতদিন তিনি বেঁচে থাকবেন, এই চেষ্টা অব্যাহত থাকবে। তবে ডিসেম্বর শেষে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরলে নিজের আগের ব্যাখ্যার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন বলে জানান তিনি। এ সময় তিনি ১৯৯১ সালের নির্বাচনের পর সরকারকে শান্তিতে থাকতে না দেওয়া নিয়ে শেখ হাসিনার একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আন্দোলনে যে ধরনের সহিংস আচরণ দেখা গেছে, তা প্রকৃত শ্রমিকদের হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনায় সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও তাদের বিপুল অর্থ ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


