বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং উপস্থিত ছিলেন।


