প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ● স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ● ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ● আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ● ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা ● যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ ● ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে ● ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ● কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ●

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন

বিজ্ঞাপন
কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে হটিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তারা। এর ফলে ট্রাম্প প্রশাসন তার মেয়াদের বাকি দুই বছর আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নে বড় ধরনের বাধার মুখে পড়তে যাচ্ছে।

বিবিসির পূর্বাভাস অনুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১টি আসনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ডেমোক্র্যাটরা অন্তত ৫২টি আসন নিশ্চিত করেছে। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস, ওহাইও এবং আইওয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকানদের হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে পাওয়া ফলের ভিত্তিতে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন পেতে যাচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রতি অসন্তোষ ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি নিজে প্রার্থী থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জিতত। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোয় এখন বাজেট পাস, নতুন আইন প্রণয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ডেমোক্র্যাটদের কড়া নজরদারি ও বিরোধিতার মুখে পড়বে ট্রাম্প প্রশাসন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ

২ ঘণ্টা আগে
ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের

ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের

১ দিন আগে
ঘন কুয়াশার কারণে আমিরাতে রেড অ্যালার্ট জারি

ঘন কুয়াশার কারণে আমিরাতে রেড অ্যালার্ট জারি

১ দিন আগে
বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইয়োতোভা

বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইয়োতোভা

২ দিন আগে
বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

৪ দিন আগে
সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

৪ দিন আগে