প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ ● স্বাস্থ্য খাতকে সৌরবিদ্যুতের 'চ্যাম্পিয়ন' করার লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার ● ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ● আজ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা ● ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা ● যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ ● ডেসকোর নির্দিষ্ট প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকছে ● ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ● কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন ●

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা

বিজ্ঞাপন
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে মাত্র দুই দিনের ব্যবধানে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও (২ নভেম্বর) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। সংগঠনটি জানিয়েছে, নতুন নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে আলাদা মজুরি যুক্ত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চলতি ২০২৬ সালে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৬৭ দফায়; বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়। এর আগে গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

৩ ঘণ্টা আগে
রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

রাজস্ব বাড়াতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

২২ ঘণ্টা আগে
চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

চার মাসে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

১ দিন আগে
কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

১ দিন আগে
ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

১ দিন আগে
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-যুক্তরাজ্য

১ দিন আগে