স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে মাত্র দুই দিনের ব্যবধানে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও (২ নভেম্বর) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। সংগঠনটি জানিয়েছে, নতুন নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে আলাদা মজুরি যুক্ত হবে।
চলতি ২০২৬ সালে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৬৭ দফায়; বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়। এর আগে গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।


