প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন ● আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ● খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর ● নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক ● পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী ● একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন ● শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে ● শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু ●

পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই। মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্যে কাজ চলছে। অথচ আন্দোলনের নামে বহিরাগত ও অশ্রমিকরা হামলা ও ভাঙচুর চালাচ্ছে। তদন্তে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাজনৈতিক এজেন্ডা এর পেছনে রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত মাফিয়া ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চক্রান্ত কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে সাধারণ শ্রমিকদের গুজবে কান না দিয়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩৩ মিনিট আগে
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

৩৫ মিনিট আগে
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

৫০ মিনিট আগে
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

২ ঘণ্টা আগে
আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

২ ঘণ্টা আগে
শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

২ ঘণ্টা আগে