খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে ‘সেভ ফুড, সিকিউর বাংলাদেশের ফুড ফিউচার’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অপচয় রোধ মানে শুধু খাদ্য সাশ্রয় নয়; বরং কৃষকের শ্রমের মর্যাদা ও মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার, বেসরকারি খাত, গবেষক ও ভোক্তাদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। উল্লেখ্য, এফএওর হিসাব অনুযায়ী বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ খুচরা পর্যায়ে পৌঁছানোর আগেই নষ্ট হয়।
খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউয়ের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান। এ ছাড়া খাদ্য অপচয় ও ক্ষতি হ্রাসের চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মনজুরুল আলম, অধ্যাপক নওশাদ আলম ও ড. এম. খালেকুজ্জামান।


