বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের উপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
জবাবে লিউ হাইশিং বলেন, চীন এ সংকট সম্পর্কে অবগত এবং প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানানো হবে। তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকার আশ্বাস দেন এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন উদ্যোগ, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে চীনের সমর্থন নিয়েও আলোচনা হয়। এছাড়া বিএনপি ও সিপিসির মধ্যে দলীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আলতাফ হোসেন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



