বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ।
এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ ও ছাত্রদের ৪৭.৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম।
এবার ২৯৩টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, গত বছর এই সংখ্যা ছিল ২০২টি।
উল্লেখ্য, এবারের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।




