প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ● পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি ● আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ● সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ● ঢাকায় শুরু ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ●

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং সুবিধাসহ এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হলে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, পুরো দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রকল্পের সাফল্য শুধু নির্মাণ শেষে নয়— বন্দরসেবার মান, পণ্য পরিবহনের সময় ও ব্যয় হ্রাস, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা দিয়ে তা মূল্যায়ন করতে হবে। এ জন্য পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, জাহাজের বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ুসহনশীল অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পোশাকের পাশাপাশি ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও আইটিসহ সম্ভাবনাময় খাতে দেশি-বিদেশি ও প্রবাসী বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ, সহজ সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো ও নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মোংলা বন্দরকে আন্তর্জাতিক শিপিংয়ের 'ফার্স্ট কলিং পোর্ট' হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত চার লেনের সড়ক যোগাযোগ, খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন এবং বন্দর, ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ার কথা বলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

৩ ঘণ্টা আগে
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

৩ ঘণ্টা আগে
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২০ ঘণ্টা আগে
আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল

আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল

২২ ঘণ্টা আগে
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন আগে