প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ● পোশাকশিল্পের সংকট মোকাবিলায় জামায়াতের ১৫ দফা দাবি ● আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ● সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ●

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বিজ্ঞাপন
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ৯টায় আদালতে পৌঁছান পরীমনি, বেলা ১১টা ৪১ মিনিটে তার জামিন শুনানি শুরু হয়। তার পক্ষে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান পরীমনি। এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে তার ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেন তিনি, পরে ফোনটি ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে বুধবার সাক্ষ্যগ্রহণের দিনে অ্যালার্জিজনিত অসুস্থতায় হাজির হতে না পারায় আদালত পরীমনির সময়ের আবেদন নাকচ করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের ঘটনায় নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। পিবিআইর তদন্তে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। একই ঘটনায় নাসিরের বিরুদ্ধে পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

১ ঘণ্টা আগে
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০ ঘণ্টা আগে
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

১ সপ্তাহ আগে
স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

২ সপ্তাহ আগে
সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

৩ সপ্তাহ আগে
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

৩ সপ্তাহ আগে