প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি ● অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ● হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু ● ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে ● আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ ● আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী ● মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ● ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত ● ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী ● ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ●

ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে

বিজ্ঞাপন
ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিজ্ঞান পাঠাগারে বই ফেরত দিতে দেরি হলে শিক্ষার্থীদের জরিমানা গুনতে হয়। তবে জরিমানার পরিমাণ মাত্র ১ টাকা হলেও তা পরিশোধ করতে যেতে হয় ব্যাংকে; সেখানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে টাকা জমা দিতে হয়।

সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পোস্টে তিনি লিখেছেন, লাইব্রেরি থেকে নেওয়া একটি বই ৮ থেকে ৯ দিন দেরিতে জমা দেওয়ার কারণে তাকে ১ টাকা জরিমানা করা হয়েছে; এখন তাকে টিএসসি জনতা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সেই জরিমানা পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নাবিলা হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কাজই ম্যানুয়ালি করা হয়। লাইব্রেরিতে টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হতো।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, এটি অনেক পুরোনো নিয়ম; জরিমানা যে পরিমাণই হোক, তা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। তবে সেন্ট্রাল লাইব্রেরিতে চার-পাঁচ টাকা জরিমানা হলে তা আর ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় না। বিষয়টি নজরে আসার পর প্রোভিসি (প্রশাসন) এ বিষয়ে খোঁজ নিয়েছেন এবং কত টাকা জরিমানা হলে অনলাইনে পেমেন্ট নেওয়া হবে ও কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, সেই ব্যবস্থাটি আবারও পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

২ দিন আগে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

৫ দিন আগে
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

৬ দিন আগে
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

৬ দিন আগে
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী

৬ দিন আগে