সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পোস্টে তিনি লিখেছেন, লাইব্রেরি থেকে নেওয়া একটি বই ৮ থেকে ৯ দিন দেরিতে জমা দেওয়ার কারণে তাকে ১ টাকা জরিমানা করা হয়েছে; এখন তাকে টিএসসি জনতা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সেই জরিমানা পরিশোধ করতে হবে।
নাবিলা হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কাজই ম্যানুয়ালি করা হয়। লাইব্রেরিতে টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হতো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, এটি অনেক পুরোনো নিয়ম; জরিমানা যে পরিমাণই হোক, তা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। তবে সেন্ট্রাল লাইব্রেরিতে চার-পাঁচ টাকা জরিমানা হলে তা আর ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় না। বিষয়টি নজরে আসার পর প্রোভিসি (প্রশাসন) এ বিষয়ে খোঁজ নিয়েছেন এবং কত টাকা জরিমানা হলে অনলাইনে পেমেন্ট নেওয়া হবে ও কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, সেই ব্যবস্থাটি আবারও পর্যালোচনা করা হচ্ছে।


