প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ● ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই ● কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম ● সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী ● ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ● দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী ● বাদামি রুটি কি সত্যিই বেশি স্বাস্থ্যকর ● বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয় ●

বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়

বিজ্ঞাপন
বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয়
বিয়ে করেছেন সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সুখবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। তবে বরের ছবি প্রকাশ করলেও ফুল দিয়ে তার মুখ আড়াল করেছেন তিনি; স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না।

বরের পরিচয় জানতে আগ্রহীদের উদ্দেশে পারশার অনুরোধ—পরিচয় জানতে চেয়ে তাকে বা তার পরিবারকে মেসেজ দিয়ে বিরক্ত না করতে; তিনি বিয়ে করেছেন এবং আলহামদুলিল্লাহ সুখে আছেন, এটুকু মেনে নিতে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা; তবে বরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পারশা বলেন, পরিবারের অনুপস্থিতি তার জন্য খুব কষ্টের ছিল, তবে বরের পরিবারের কাছ থেকে তিনি আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্বামীর পরিচয় গোপন রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি না চাই, কেউ কি আমাকে বাধ্য করতে পারে? এই পৃথিবীতে কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।’

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়; এরপর কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয় এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও তার নাম রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি

২ দিন আগে
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

২ দিন আগে
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

৩ দিন আগে
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

১ সপ্তাহ আগে
স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

২ সপ্তাহ আগে
সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

৩ সপ্তাহ আগে