প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ● ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই ● কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম ● সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী ● ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ● দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী ● বাদামি রুটি কি সত্যিই বেশি স্বাস্থ্যকর ● বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয় ●

দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী
দেশের দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাকে সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জনসেবার মান বাড়াতে হবে; সরকারকে এমন জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যেখানে মানুষ প্রকৃত সেবা পাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা বিনিয়োগে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়, কারণ একটি অস্থিরতা থেকে নতুন আরেকটি অস্থিরতা তৈরি হতে পারে। তবে বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিষয়; কয়েক দিনের অস্থিরতায় বিনিয়োগ দুই ধাপ পিছিয়ে বা এগিয়ে যাবে, এমনটা নয়। স্থলবন্দরের বাণিজ্য বাড়াতে ভারত ও বাংলাদেশ—উভয় দেশকেই উদ্যোগী হতে হবে বলেও জানান তিনি।

এর আগে সকালে অন্য একটি অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতির বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা; অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

১০ ঘণ্টা আগে
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

১ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২ দিন আগে
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

২ দিন আগে
বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

২ দিন আগে
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

২ দিন আগে