প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন ● পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার ● মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ● টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ● বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি ● ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন ● চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ● পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর ● মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার ●

তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, মালিক জনগণ: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন
তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, মালিক জনগণ: অর্থমন্ত্রী
সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো সরকার তথ্যের কারসাজি করলে তা হবে নিজের সঙ্গে প্রতারণার শামিল। কারণ, সঠিক তথ্য ছাড়া সরকারের পক্ষে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয়। তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, এর মালিক জনগণ।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে বিবিএস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমির খসরু বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য বা ডেটা। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোনো সরকারের পক্ষে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা, সহজলভ্যতা ও পরিমাপযোগ্যতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়নও চলছে। বিবিএসের জনবলসংকটের বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে; ইতিমধ্যে কিছু জনবল দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও দেওয়া হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণ ছাড়া রাজনৈতিক গণতন্ত্রীকরণ কার্যকর হবে না। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম আরও গণমুখী করতে হবে। তথ্যের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণের মনে কোনো ধরনের সন্দেহ তৈরি না হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, তথ্যের উন্মুক্ততা বাড়াতে হবে। যত বেশি তথ্য উন্মুক্ত করা হবে, তত বেশি মানুষের মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে। এতে কোথায় ভুল হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ তৈরি হবে। গবেষক, নীতিনির্ধারক ও সাধারণ মানুষ—সবার জন্য তথ্য ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা জরুরি। আগামী দিনে সরকার ও নাগরিকদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিজিটাল অবকাঠামো এবং এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর

পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর

৫ ঘণ্টা আগে
রিজার্ভ খরচ করায় বাড়ছে ডলারের দাম, ছাড়িয়েছে ১২৪ টাকা

রিজার্ভ খরচ করায় বাড়ছে ডলারের দাম, ছাড়িয়েছে ১২৪ টাকা

৬ ঘণ্টা আগে
দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

১ দিন আগে
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

২ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

৩ দিন আগে