সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। শ্রমিক প্রতিনিধিদের পক্ষে লিখিত প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার।
সভায় মালিকপক্ষের একজন প্রতিনিধি দাবি করেন, বেতন পরিশোধের পরও সাতটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি।
বৈঠক শেষে জানানো হয়, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারি মাসে নতুন বেতন পাবেন।
এদিকে নতুন বেতন কাঠামোতে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের দাবিতে সোমবার দুপুরে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন।



