প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ● সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ ●

হাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবী

বিজ্ঞাপন
হাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান থেকে হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করা হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক ইমেইলে এ অনুরোধ করা হয়েছে। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই—এমনটিই জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। ইমেইলে পাঠানো অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাইদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে সোমবার সকালে এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। খবরে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে; বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। অন্যদিকে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

২ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

৪ ঘণ্টা আগে
দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

৪ ঘণ্টা আগে
‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী

‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে