প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ● সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ ●

ইউনিপে টু-ইউর এম এ তাহেরের ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিট অনুমোদন

বিজ্ঞাপন
ইউনিপে টু-ইউর এম এ তাহেরের ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ, চার্জশিট অনুমোদন
ইউনিপে টু-ইউ বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দুদকের তদন্তে এম এ তাহেরের নামে ৫০ লাখ টাকার স্থাবর এবং ৬৫ লাখ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ১৫ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার নথি অনুযায়ী, প্রতারণার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে ৪০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে ২০২০ সালের ১১ নভেম্বর এম এ তাহেরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য। তদন্তে আসামির নামে মোট ১ কোটি ১৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে একই আইনের ২৭(১) ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
শ্রমিক আন্দোলনে অর্থায়ন

২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

৪ দিন আগে
জামিনে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

জামিনে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

৬ দিন আগে
ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

১ সপ্তাহ আগে
হাইকোর্টে জামিন চাইলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা

হাইকোর্টে জামিন চাইলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

১ সপ্তাহ আগে
বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর ৩ মাসের কারাদণ্ড

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর ৩ মাসের কারাদণ্ড

১ সপ্তাহ আগে