জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাঁকে এ ফেলোশিপে মনোনীত করেছে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।
চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান মহিউদ্দিন রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং এর আগে দৈনিক সংবাদ, আমার সংবাদ ও বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তাঁর মনোনীত প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও এলএনজি অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং জ্বালানিনিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।