আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি যেহেতু নিজেই ফিরতে চাইছেন, সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে। আর এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় আসলে এসব ঘটনা কমে আসবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই পরিস্থিতিতে কেউ দলীয় কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



