বুধবার (১১ নভেম্বর) এক শোকবার্তায় ডিপজল লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’ এ সময় সবার কাছে মেজো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন তিনি; মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করেন ডিপজল।
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, তাঁর মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ; তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।


