প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ● আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ● ‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ● জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য ●

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের সদ্ব্যবহার করতে হবে; কোনো ধরনের অপচয় যেন না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ; এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলোতে দক্ষ হতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী ছাত্র-ছাত্রীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়; শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

৩ ঘণ্টা আগে
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

৩ ঘণ্টা আগে
তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

৪ ঘণ্টা আগে
বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ ঘণ্টা আগে
ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে

ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে

৫ দিন আগে
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

৬ দিন আগে