বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ৪টি পেট্রোল বোমা মারা হয়েছে এবং বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে।
ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, একটা-দুটো বাড়ি পুড়লে, মানুষ মরলেও কিছুই হয় না — স্বরাষ্ট্রমন্ত্রী আর উনাদের কী। পোস্টের শেষে তিনি বলেন, বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো রাগ নেই, সব রাগ এনসিপির ওপরে।
এর আগে বুধবার দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নুসরাত নিজেই এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে, কারা মেরেছে জানি না; এভাবে কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকলে ভুল — আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।




