প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে ● স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা ●

হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সরকারি হাসপাতালে গ্রামীণ রোগীদের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য রুখতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার নতুন ভাবনা ও প্রস্তাব তুলে ধরেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সাথে তিনি জানিয়েছেন, আগামী ১লা ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এক বছরব্যাপী বিশেষ পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন। এছাড়া সিরাজগঞ্জকে স্বাস্থ্যসেবার ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তুলতে জেলার ১১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে তিন মাসের ওয়ার্ক প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে সার্কিট হাউজে ‘ডিস্ট্রিক্ট হেলথ প্ল্যানিং’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, গ্রামের সাধারণ মানুষ হাসপাতালে এসে কোথায় যাবেন তা বুঝতে না পারায় দালালদের খপ্পরে পড়েন। এটি বন্ধে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কলেজ পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে (৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী) সপ্তাহে একদিন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বিনিময়ে তাদের দৈনিক সম্মানী দেওয়া হবে। তারা রোগীদের টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসক ও পরীক্ষাগার পর্যন্ত পথ দেখিয়ে দেবেন এবং হাসপাতালে নিজস্ব মালিকানাবোধ তৈরি করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিবার পরিকল্পনা খাত নিয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী পহেলা ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে এক বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হবে এবং শুরুর দিন থেকেই মাঠকর্মীরা হাতে পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া দেশের যে ৫-৬টি জেলায় প্রথম ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং হবে, তাতে সিরাজগঞ্জও রয়েছে এবং আগামী ২ বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

ড. এম এ মুহিত বলেন, বড় প্রকল্পের অপেক্ষায় না থেকে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে আগামী ৩ মাসের মধ্যে মানুষকে পরিচ্ছন্ন হাসপাতাল, দালালমুক্ত পরিবেশ এবং বিনামূল্যে অন্তত অর্ধেক ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সেবা দিতে হবে। জনগণের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে সুশীল সমাজ, সাংবাদিক ও সেবাগ্রহীতাদের নিয়ে ‘ডিস্ট্রিক্ট হেলথ ফোরাম’ গঠন এবং নিপসমের গবেষকদের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিরাজগঞ্জের প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব উপস্থিত কর্মকর্তাদের হাতে উল্লেখ করে প্রতিমন্ত্রী জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজকে আগামী ৭ দিনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাসের লক্ষ্যমাত্রাসহ ৯০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কর্মশালায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য পাইলট হিসেবে হাতে ১০ থেকে ৫০ লাখ টাকার বিশেষ পরিচালন তহবিল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে ৫ হাজার নতুন জনবল নিয়োগ সম্পন্ন হলে সিরাজগঞ্জের সব শূন্য পদ পূরণ করে একে একটি ‘লাইটহাউস’ বা মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে; পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসক ও নার্সদের সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত আট মাসে দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং ভ্যাকসিন ও জরুরি ওষুধের সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিরাজগঞ্জের উপজেলাগুলোতে জনবান্ধব ‘ভিজিল্যান্স টিম’ ও ‘অভিযোগ নিষ্পত্তি সেল’ গঠন করে এই মডেল জেলা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ নুরুল আমিন। এতে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালালউদ্দিন মোহাম্মদ রুমিসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪ মিনিট আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

১ দিন আগে
সকালে মাথাব্যথা ও ক্লান্তি, কখন সতর্ক হবেন

সকালে মাথাব্যথা ও ক্লান্তি, কখন সতর্ক হবেন

১ মাস আগে
ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে

ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে

২ মাস আগে
কৃমির ওষুধ কত দিন পরপর খাওয়া উচিত?

কৃমির ওষুধ কত দিন পরপর খাওয়া উচিত?

২ মাস আগে