প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিজ্ঞাপন
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফায় দাম কমানোর ফলে দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে। এ নিয়ে ধারাবাহিকভাবে তিন দফায় স্বর্ণের দাম কমাল সংগঠনটি। এই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে স্বর্ণের বাজারে দরপতন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ২১৬ টাকা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

৪২ মিনিট আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

৯ ঘণ্টা আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

১ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

২ দিন আগে