প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

বিজ্ঞাপন
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদেরও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ থাকে — সেজন্য আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অপরিবর্তিত রেখে আবেদনের সময় বাড়াতে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি এ অনুরোধ জানান।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করব, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে — যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার প্রত্যাশিত হয়নি, ফলে অনেক শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তাদের ফল পরিবর্তিত হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ যেন কোনোভাবেই বন্ধ হয়ে না যায়, সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হবে; ওই দিনই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি ফলাফল ও পুনর্নিরীক্ষণের তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। তিনি আরও বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে; ২০২৬ সালের এই আইনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

৪৯ মিনিট আগে
স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

২ দিন আগে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

২ দিন আগে
দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৩ দিন আগে
ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

৩ দিন আগে
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

৩ দিন আগে