প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন

বিজ্ঞাপন
মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া-শ্রীনগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না; এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সবার কাছে স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়ে নিষিদ্ধ হয়েছে; জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সঙ্গে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা রুখতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বীসহ জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির

আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে
‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

২ দিন আগে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

২ দিন আগে
‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

২ দিন আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

৩ দিন আগে