প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ

বিজ্ঞাপন
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
সরকারি কোয়ার্টারে অনুরোধের পরও ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ না নিলে বসবাসকারীদের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ প্রকল্পের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিশেষ করে ঢাকা মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা মহানগরের ২০টি আঞ্চলিক কার্যালয়কেন্দ্রিক একটি করে কমিটি গঠন করা হয়েছে; এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, কমিটির সকল সদস্য পুনর্গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৬০০ সদস্য নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল; এই কমিটি ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। আজ ১৪ নভেম্বর পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছেন। বাসাবাড়ির ময়লা-আবর্জনার অবস্থা সবচেয়ে ‘ভয়াবহ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কোয়ার্টারগুলোতে কমিটিগুলো প্রথমে বসবাসকারীদের সচেতন করেছে, অনুরোধ করেছে; পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, কোনো কারণে বসবাসকারীরা ময়লা-আবর্জনার বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে বা আগের অবস্থায় থাকলে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ এমন সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ ঘণ্টা আগে
গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

৩ ঘণ্টা আগে
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

৩ ঘণ্টা আগে
জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস

জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস

৫ ঘণ্টা আগে
শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

৮ ঘণ্টা আগে