প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ● মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন ● ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ ●

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

বিজ্ঞাপন
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
রাজনীতির শিকার হয়ে দেশের চিকিৎসকদের মেধা ও পেশাজীবিত্ব যেন কোনোভাবেই ব্যাহত না হয় — এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান এবং বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমাদের জায়গা কম, ডাক্তারও কম; আবার রাজনৈতিক কারণে আমাদের ডাক্তারদের অনেকের অভিজ্ঞতা কাজে লাগানো যায়নি — আমি এটা প্রাকটিক্যালি দেখেছি। ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব; আর কোনো দেশে আমি দেখিনি, শুনিওনি। এখন থেকে আমাদের সরকারকে শিখতে হবে যে ডাক্তারদের যেন রাজনীতির শিকার হতে না হয়, কোনো সময়েই না। তিনি বলেন, ‘এটা বিএনপির ডাক্তার’ — মেডিকেলের বইয়ে কি লেখা আছে এটা বিএনপির বই? সুতরাং ডাক্তারকে ডাক্তারই থাকতে দিই। তিনি আরও বলেন, এটা আমাদের বেলায় যেমন প্রযোজ্য, তেমনি অন্যান্য সরকারের বেলায়ও হওয়া উচিত; আজকে এখানে আমার সামনে বসে আছেন অনেকে, যারা অনেক আগেই প্রফেসর হতে পারতেন, যোগ্যতা রাখেন — কিন্তু রাজনীতির কারণে সম্ভব হয়নি। এটা যেন আমার হাতে না হয়।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মির্জা আব্বাস বলেন, আমরা এই দেশে ডাক্তার তৈরি করব এবং বৃদ্ধি করব; আমাদের যেন বিদেশ যেতে না হয়। আমাদের দেশের ডাক্তাররা বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে, কিন্তু দেশে সুযোগ পাচ্ছে না। বর্ষীয়ান এই নেতা বলেন, আমার স্ট্রোক হয়েছে, এর মধ্যে আমি দু-তিনবার বিদেশ গিয়েছি — যাইনি, আমাকে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ডাক্তাররা যেকোনো দেশের যেকোনো ডাক্তারের চেয়ে ভালো ডাক্তার; কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যার হিসেবে চিকিৎসার জায়গা কম। আমি আমার দেশের ডাক্তারদের নিয়ে অত্যন্ত গর্বিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারিকরণ না করতে অনুরোধ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সম্প্রতি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে আমি নিজে চিকিৎসা করতে গিয়ে পরিচিত হয়েছি; আমার মনে হয়, এই সেন্টারটি এই মেডিকেলের কার্যকলাপের সঙ্গে যুক্ত রাখা উচিত — এটা কোনো বিদেশি বা করপোরেটের হাতে দেওয়া ঠিক হবে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

৪ ঘণ্টা আগে
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

১০ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১ দিন আগে
ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১ দিন আগে
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২ দিন আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

২ দিন আগে