প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সভরেন গ্যারান্টি থাকায় ভারত ও আদানির চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী ● শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নতুন উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ● রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ● সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ● পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ● সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার ●

সভরেন গ্যারান্টি থাকায় ভারত ও আদানির চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

বিজ্ঞাপন
সভরেন গ্যারান্টি থাকায় ভারত ও আদানির চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী
সভরেন গ্যারান্টি বা রাষ্ট্রীয় নিশ্চয়তা থাকায় ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে হওয়া চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে বিদ্যুতের দাম কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলমান রয়েছে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, সভরেন গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর ভিত্তি করে ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর দর-কষাকষি করতে পারে, কিন্তু চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না। এটি বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রেডিট রেটিং কমে যাবে এবং বহির্বিশ্বের মানুষ আমাদের ওপর আর বিশ্বাস রাখবে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, ভারতের সঙ্গে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে এবং ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে আলোচনা চলছে। দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে নেতিবাচক প্রভাব পড়লে দেশে বিদ্যুৎ থাকবে না। তাই সবকিছু সামলে নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, সেই চেষ্টাই চলছে।

দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি) ক্ষেত্রেও একইভাবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার তাদেরও আলোচনার টেবিলে এনে দাম কমানোর বিষয়ে কথা বলছে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের ভাড়া ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা উল্টো দাম বাড়ানোর দাবি তুলছেন। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ

যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ

১২ ঘণ্টা আগে
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ ঘণ্টা আগে
গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

১৩ ঘণ্টা আগে
জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস

জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস

১৫ ঘণ্টা আগে