প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য

বিজ্ঞাপন
গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য
রাজধানীর বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তাঁর অতীতের একটি বক্তব্য। বিশেষ করে ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে উদ্দেশ করে দেওয়া ‘কেন? কেন?’ বক্তব্যটি আবারও ভাইরাল হয়েছে।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তবে দ্বিতীয় মেয়াদে দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়। ২০২০ সালে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস। এরপর থেকেই দুই নেতার মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দেয়। ২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তাঁর স্ত্রী, মা ও বোনের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন সাঈদ খোকন। সেদিন উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার উপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’ ওই সংবাদ সম্মেলনে নগরীর বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের বিরোধের আরেকটি আলোচিত বিষয় ছিল ডেঙ্গু পরিস্থিতি। ২০১৯ সালে দেশে প্রথমবারের মতো এক লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাঈদ খোকন। অন্যদিকে, ২০২৩ সালে দেশে তিন লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় মেয়রের দায়িত্বে ছিলেন শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, ‘বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার কম। আমি ভদ্রতার জন্য কারও নাম উল্লেখ করছি না। তবে এ ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই, ব্যথিত হই।’ তাপসের নাম সরাসরি উল্লেখ না করে তাঁকে উদ্দেশ করে খোকন বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন এবং জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই বছরের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। পাশাপাশি গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়। এ ছাড়া সাঈদ খোকন ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের এককভাবে কর ফাঁকির পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

২ ঘণ্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

২ ঘণ্টা আগে
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

৩ ঘণ্টা আগে
সেই এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

সেই এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

৩ ঘণ্টা আগে