প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

বিজ্ঞাপন
গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার
ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে আসা যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় পালিয়ে এসেছেন। পরে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আগেই তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়। তাদের মধ্যে তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। মেজর মুবীন রহমান তাপস আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

১ ঘণ্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

২ ঘণ্টা আগে
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য

গ্রেপ্তারের পর ফের আলোচনায় সাঈদ খোকনের সেই বক্তব্য

২ ঘণ্টা আগে
সেই এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

সেই এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

২ ঘণ্টা আগে